AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন



পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এলজিইডি) এবং নজিপুর পৌরসভার সহযোগিতায় পৌর ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, নজিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, জিআইসিডি-আইইউজিআইপি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!