“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮ মার্চ) র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে একটি সংক্ষিপ্ত র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আবু তারেক, মো. জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন, প্রফেসর খলিলুর রহমান, প্রফেসর জেড. এম. ফারুকী এবং জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক সুলতানা জোবেদা খানম।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা নারী অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

