AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে ভাইয়ের রডের আঘাতে ভাই খুন



জামালপুরে ভাইয়ের রডের আঘাতে ভাই খুন

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৈমাত্রেয় ভাইয়ের রডের আঘাতে বড় ভাই মো. মাসুদ (৩০) নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার পূর্ব নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মাসুদ ওই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. হাসিব (২৬) একই এলাকার মমিনুর রহমানের ছেলে। তারা একই মায়ের সন্তান বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে হাসিব বড় ভাই মাসুদকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে মাসুদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!