AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে তেল বিক্রয় কার্যক্রম তদারকি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
০৭:৫৪ পিএম, ৭ মার্চ, ২০২৬

লৌহজংয়ে তেল বিক্রয় কার্যক্রম তদারকি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী তেল বিক্রয় কার্যক্রম তদারকির লক্ষ্যে উপজেলার দুটি ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু।

লৌহজং উপজেলার মাওয়া ফিলিং স্টেশন ও ঘোলতলীর সাকুরা ফিলিং স্টেশন পরিদর্শনকালে তিনি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা মেনে তেল বিক্রি করার জন্য পরামর্শ দেন এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য আদায় না করার জন্য সতর্ক করেন।

পাশাপাশি ফিলিং স্টেশনে কর্মরত সকলকে ক্রেতাদের সঙ্গে সহনশীল ও ভদ্র আচরণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সরকারি নির্দেশনা অমান্য করে কেউ অতিরিক্ত মূল্য আদায় করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা এ ধরনের তদারকি কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত মনিটরিং চালু রাখার দাবি জানান। এসময় সার্বিক সহযোগিতা করেন লৌহজং থানা পুলিশের একটি টিম।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!