‘এসো স্বপ্ন দেখি, সুন্দর পৃথিবী গড়ি’—এই স্লোগানকে ধারণ করে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘হৃদয়ের ডাক’ স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল ইসলাম কচি। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম টেলিভিশনের চট্টগ্রাম প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, মুহাম্মদ বরকত উল্লাহ খান, মোহাম্মদ আলী, আলাউদ্দিন আরাফাত ও ওসমান হোসেন।
অনুষ্ঠানের সভাপতি আরএসএম নিজাম উদ্দীন সমাপনী বক্তব্যে সংগঠনের অন্তর্ভুক্তিমূলক লক্ষ্য তুলে ধরে বলেন, “হৃদয়ের ডাক আপনাদের সবার। আমরা শুধু স্বপ্ন দেখি না, সবাইকে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। মাদ্রাসার এই প্রিয় মুখগুলো আমাদের আগামীর সুন্দর পৃথিবীর অংশ।”
সংগঠনের পরিচালক মো. আনিছুর রহমান, সৈয়দ মোহাম্মদ মুন্না ও মো. হেলাল উদ্দীন নোমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সোহাগ, কাজী সাইমুন কাদের, মো. সবুজ হাওলাদার, মেহেদী হাসান আরমান, ইব্রাহিম লস্কর মেহেদী, মো. আল আমিন, মো. শাহজাহান, মো. সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

