AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
১২:৫০ পিএম, ৭ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার ব্রিজ সংলগ্ন মাছ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বেলাল হোসেন ওরফে বেলাল (৪৮), পিতা মৃত শাহাব উদ্দিন, থানা চাটখিল, জেলা নোয়াখালী; মো. আরিফ (৩৬), পিতা নুরুল ইসলাম, পূর্ব চর মনসা, সলিংয়ের মাথা, ৬ নম্বর ওয়ার্ড, থানা লক্ষ্মীপুর সদর; এবং মো. ফাহিম (২১), পিতা নুর হোসেন, রাজিবপুর, ১৩ নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুর পৌরসভা।

লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের কাছ থেকে একটি একনলা দেশীয় এলজি বন্দুক এবং পাঁচ রাউন্ড কার্তুজ (দুটি সবুজ, একটি নীল, একটি লাল ও একটি কালো) উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!