ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রকাশ্য দিনে পিস্তল ও ধারাল ছুরির ভয় দেখিয়ে একটি ডাকাত দল গৃহবধুকে জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। শুক্রবার দুপুরে উপজেলার তালিনা এলাকার স্কুলপাড়ার অহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় পরিবার মসজিদে নামাজে ছিলেন। সেই সময় ডাকাতরা অহিদুল ইসলামের স্ত্রী পারভিনা খাতুন এবং দুই ছেলের বউয়ের ওপর অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের জিনিসপত্র লুট করার চেষ্টা করেন। পাশের বাড়ির একজন নারী তাদের চিৎকার শুনে এসে ডাকাতদের বাধা দিলে তারা অবস্থা বুঝে মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা কিছু নিতে না পারলেও ব্যবহৃত কিছু জিনিসপত্র ফেলে গেছে।
অহিদুল ইসলাম জানান, ডাকাতরা তিনজন ছিল এবং মটরসাইকেলে চলে গিয়েছে। পারভিনা খাতুন সামান্য আহত হলেও মূলত ভয় ও আতঙ্কের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু কোনো অভিযোগ দায়ের হয়নি, তাই এখনও আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

