AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিতাসে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল: নতুন নেতৃত্বে ইয়াসিন ও ইউসুফ


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০৯:৪৩ পিএম, ৬ মার্চ, ২০২৬

তিতাসে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল: নতুন নেতৃত্বে ইয়াসিন ও ইউসুফ

কুমিল্লার তিতাস উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বাতাকান্দি বাজারস্থ আইএবি কার্যালয়ে আয়োজিত থানা সম্মেলন ও ইফতার মাহফিলে এই কমিটি ঘোষণা করা হয়।

"কুরআন-সুন্নাহনির্ভর শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণ" স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ২০২৬ সেশনের জন্য তিতাস উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির প্রধান তিন দায়িত্বশীল হলেন:সভাপতি: হাফেজ মো. ইয়াসিন আহমাদ, সহ-সভাপতি: মো. শামীম আহমেদ,  সাধারণ সম্পাদক: মো. আবু ইউসুফ সরকার ।

ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম নবগঠিত কমিটিকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে বলেন, "মুক্তির মূলমন্ত্র হলো ইসলামী শাসনতন্ত্র। ছাত্র সমাজকে আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।

সাবেক থানা সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের জয়েন্ট সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিমের সহ-সভাপতি মুহা. শাহিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস থানা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ আব্দুল হান্নান, তিতাস উপজেলা মুজাহিদ কমিটির সদর মুহা. বাবুল মিয়া, এবং তিতাস থানা যুব আন্দোলনের সভাপতি হাঃ মাওঃ মোঃ জামিল আশ্রাফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে নতুন কমিটির সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিবৃন্দের অংশগ্রহণে ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!