AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে পালিত হলো জাতীয় পাট দিবস



শেরপুরে পালিত হলো জাতীয় পাট দিবস

শেরপুরে ‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসন ও জেলা পাট অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘রজনীগন্ধা’-য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক বনানী দেব নাথ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, পাট উন্নয়ন কর্মকর্তা (উপসহকারী) জাকিয়া জান্নাত এবং পাটচাষি আব্দুল মালেক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হক।

সভায় বক্তারা পলিথিনের ব্যবহার বন্ধ করে পাটজাত মোড়কের ব্যবহার বাড়াতে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পাটচাষে কৃষকদের সহযোগিতা বৃদ্ধি এবং পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার পাটচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!