বাগেরহাটের মোরেলগঞ্জে ৯০-এর জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমজান মাসের ১৬তম রোজায় উপজেলার বিআরডিবি হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৯০-এর ছাত্রদল ফোরামের মোরেলগঞ্জ পৌর শাখার সভাপতি নাহিম আব্দুল হাদী ও সাধারণ সম্পাদক এজাজুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব রেজাউল করিম সোহাগ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম খোকন, উপজেলা যুবদল নেতা মাসুম হোসেন কচি, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল ওয়াদুদ মুন্সি এবং ৯০-এর জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের পৌর সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম রনিসহ সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

