AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেলেদের বিকল্প কর্মসংস্থানে সরকার বদ্ধপরিকর: এমপি সেলিমুজ্জামান সেলিম



জেলেদের বিকল্প কর্মসংস্থানে সরকার বদ্ধপরিকর: এমপি সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছেন, জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, গবাদিপশু পালন জেলেদের জন্য টেকসই আয়ের সুযোগ তৈরি করবে এবং এতে প্রান্তিক জেলেদের জীবনমান উন্নত হবে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা চত্বরে, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের উদ্যোগে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত, উপ-প্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে কাশিয়ানী উপজেলার ৬০ জন নিবন্ধিত প্রান্তিক জেলের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!