AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল



বড়াইগ্রামে বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নাটোরের বড়াইগ্রামে জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনপাড়া এলাকায় অবস্থিত মোল্লা কমিউনিটি সেন্টারে প্রেসক্লাবের উপদেষ্টা নির্বাহী জামান মাসুদ লিটুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সহ-সভাপতি আয়নুল হক ও সাধারণ সম্পাদক সৈকত আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আলী ও জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান সরদার, অর্থ ও দপ্তর সম্পাদক লাভলী ইয়াসমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুকুল ক্রুশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাকিবিল্লাহ সরদার, কার্য নির্বাহী সদস্য সুমন প্রামানিক, একরামুজ্জান বিদ্যুৎ ও আমজাদ হোসেনসহ অন্যান্য সাংবাদিক সদস্যবৃন্দ।

দোয়া মাহফিলে নতুন গঠিত বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের সফল নেতৃত্ব কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ এবং দেশের সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!