AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা



মান্দায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

 নওগাঁর মান্দায় সুপারি চোর সন্দেহে গণধোলাইয়ের শিকার হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের প্রসাদপুর এলাকায় অবস্থিত প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু পরিবার চত্বরে একটি আমগাছের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম উপজেলার মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত জেহের আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে এলাকাবাসী তাকে সুপারি চোর সন্দেহে আটক করে মারধর করে। একপর্যায়ে গণধোলাইয়ের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু পরিবারের পরিচালক আলহাজ মাওলানা মাসুদুর রহমানের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!