AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে গণপিটুনিতে ২ জন মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ৫


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১২:৪৫ পিএম, ৫ মার্চ, ২০২৬

লৌহজংয়ে গণপিটুনিতে ২ জন মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতে লৌহজং থানায় মামলাটি করেন নিহত ছানারুলের মা রোকসানা বেগম। মামলায় ৯ জনকে এজাহারনামীয় এবং ১৫–২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মোট ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার ভোররাতে ঘটনার পর দিনভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ফেরদৌস মাতবর (৩৬), মো. শামীম আহম্মেদ (২৬), শাওন (২৮), নাইম (২০) ও আ. আউয়াল শেখ (২৬)। তাদের সবার বাড়ি লৌহজং উপজেলায়।

পুলিশ সুপার জানান, বুধবার ভোর আনুমানিক ৩টা থেকে ৬টার মধ্যে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগে সাগর (২৫) ও ছানারুল (২০) নামের দুই যুবককে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে লৌহজং থানাসহ জেলা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!