AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় ওষুধ, জিরা ও সাবান জব্দ



সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় ওষুধ, জিরা ও সাবান জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে সর্বমোট ২৬ লাখ ৯১ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, জিরা ও জনসন বেবি সাবান জব্দ করেছে। বুধবার (৪ মার্চ) ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন ওষুধ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ওষুধের সিজার মূল্য ২২ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা।

এদিকে চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় একই দিন শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এ সময় পাচারকালে ৪ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও জনসন বেবি সাবান জব্দ করা হয়।

বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!