AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে এতিম শিশুদের সঙ্গে জেলা প্রশাসকের ইফতার


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০১:০৪ পিএম, ৪ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরে এতিম শিশুদের সঙ্গে জেলা প্রশাসকের ইফতার

লক্ষ্মীপুরে সরকারি শিশু পরিবারের নিবাসীদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও পুলিশ সুপার মো. আবু তারেক। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে শহরের সাহাপুর এলাকায় অবস্থিত লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, শিশু পরিবারের উপত্ত্বাবধায়ক মো. মোশারফ হোসেনসহ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

ইফতারের আগে জেলা প্রশাসকসহ অতিথিরা শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হয়ে মানসম্মত শিক্ষা অর্জনের আহ্বান জানান। পরে দোয়া মাহফিলে অংশ নিয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন অতিথিরা।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!