AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত



মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

“গায়ে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ—হাসিমুখে রোগীর সেবা হবে পরম দান। হে নতুন চিকিৎসা কর্মকর্তা, তোমায় জানাই অভিনন্দন ও শুভেচ্ছা”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তাদের যোগদান উপলক্ষে সংবর্ধনা ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ ) বিকেল সাড়ে ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোংলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মুজিবুর রহমান। তিনি নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন, “সরকারি স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া। আপনাদের সততা, আন্তরিকতা ও মানবিক আচরণই হবে জনগণের আস্থার ভিত্তি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম এবং ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট-এর তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার। তারা বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নবীন কর্মকর্তারা গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন উদ্দীপনা যোগ করবেন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশাসন), পরিচালক (স্বাস্থ্য) দপ্তর, খুলনা বিভাগের ডা. এস. এম. শাহরিয়ার এবং সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. অপর্ণা বিশ্বাস। তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন। তিনি বলেন, “মোংলার মানুষ আপনাদের কাছে আন্তরিক ও মানবিক সেবা প্রত্যাশা করে। আমরা সমন্বিতভাবে কাজ করলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোংলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ এবং মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত চিকিৎসা কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!