AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি খাস জমি উদ্ধারে এসিল্যান্ডের অভিযান


Ekushey Sangbad
পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী
০৪:২৬ পিএম, ৩ মার্চ, ২০২৬

সরকারি খাস জমি উদ্ধারে এসিল্যান্ডের অভিযান

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় উপজেলার সরকারি খাস জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টায় উপজেলার পুঠিয়া  পৌরসভা এলাকায় তাহেরপুর রোড সংলগ্ন এ অভিযান পরিচালনা করা হয়।

মন্দিরের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনার কাজ বন্ধ করে দেন সহকারী কমিশনার (ভূমি)।
অভিযানকালে দায়ী ব্যক্তিকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামী পাঁচ দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি খাস জমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!