নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকার সাগর মেডিকেল হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমুল শেখ (৪৫) নোয়াগ্রাম এলাকার ফারুক শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর নির্দেশে এসআই সম্রাট মণ্ডল, এএসআই আলমগীর হোসেন, এএসআই রুবেল, কনস্টেবল পার্থ মজুমদার ও কনস্টেবল নাঈমুর রহমান বিশেষ কৌশলে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, “নাজমুল শেখকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি যতদিন কালিয়া থানায় কর্মরত আছি, ততদিন মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব। আমার চাকরি জীবনে মাদক কারবারিদের কোনো ছাড় দিইনি, ভবিষ্যতেও দেওয়া হবে না।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

