AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে ভোজ্য তেল জব্দ, আটক-২



জামালপুরে  ভোজ্য তেল জব্দ, আটক-২

জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে টিসিবির ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ ও মো: শাহীন মিয়া (৩২) ও বিশাল হোসেন (২৬) নামের দুইজনকে আটক করেছে র‌্যাব।

রবিবার (১ মার্চ)  বিকালে শহরের বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার এক পরিত্যাক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে এসব তেল জব্দ ও আটক করা হয়। আটককৃতরা শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর লাবিব জানান, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার নূর রাইস মিলের পরিত্যাক্ত গোডাউনে যৌথভাবে অভিযান পরিচালনা করেন তারা।

এ সময় ইট দিয়ে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের পরিমান ১ হাজার ৪শত ৪৪ লিটার। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!