পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ্ আলমকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে পুলিশ আটক করেছে।
গ্রেপ্তারকৃত সাবেক এমপির ছেলে মো. সাগর জানান, বাবা ইফতার পার্টির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ডিপ্লোমা ইনস্টিটিউটে গেলে স্থানীয় লোকজন তাকে চিনে বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় জনতা রমনা থানায় খবর দেয়।
সাগর আরও বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে থানায় নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, বাবাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটক করা হয়েছে।
রমনা থানা সূত্র জানায়, বিক্ষুব্ধ জনসাধারণের তথ্যের ভিত্তিতে শাহ্ আলমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অধ্যক্ষ শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

