কিশোর আলো যুব সংগঠনের উদ্যোগে মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চরভদ্রাসন উপজেলার জাকেরের সূরা বাজার এলাকার নদীর পাড়ে।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিকেল থেকে শুরু হওয়া মিলনমেলায় ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় পর্ব। পরে রোজাদারদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। তাঁরা বলেন, কিশোর আলো যুব সংগঠন ভবিষ্যতেও মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সমাজ উন্নয়নে সক্রিয়ভাবে ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, এমন আয়োজন এলাকার ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শান্তিপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

