AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকুন্দিয়ায় মটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৭:১৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

পাকুন্দিয়ায় মটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় নাসির উদ্দিন (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া-মঠখোলা সড়কের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুল ছাত্র নাসির উদ্দিন উপজেলার চরতেরটেকীয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী।

নিহতের চাচা জাকির হোসেন জানান, দুপুর ১২টার দিকে নিহত নাসির উদ্দিন বাড়ি থেকে মোটর সাইকেলে করে উপজেলার হোসেন্দী এলাকায় তার বাবার জন্য ওষুদ আনতে যাচ্ছিল।

এ সময় পাকুন্দিয়া পৌরসদরের হাপানিয়া এলাকায় পৌছলে একটি অটোবাইকেকে সাইড দিতে গিয়ে মোটর বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়ে তার  মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!