AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিনস অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১ শিক্ষার্থী


Ekushey Sangbad
আলফাজ হোসেন আরবি ,যবিপ্রবি প্রতিনিধি
০৫:৪৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

ডিনস অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১ শিক্ষার্থী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বিভিন্ন বিভাগের ১১ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরষ্কার দেওয়া হয়।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে বিকাল ৪ টায় ডিনস অ্যাওয়ার্ড পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, একাডেমিক জীবনে এধরনের অ্যাওয়ার্ড একজন শিক্ষার্থীর জন্য অনেক গর্বের। আগামীতেও সাফল্যের এ ধারাবাহিকতা তোমরা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি।যবিপ্রবি দেশ তথা বিশ্বে গবেষণা ও শিক্ষায় অনেক এগিয়ে।

আগামীতে তোমাদের হাত ধরে এই বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে আরও মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। এসময় তিনি ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানের আহবায়ক ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর জন্য যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড চালু করেছে।এ বছর ১১ জন শিক্ষার্থী এই পুরষ্কার পেতে যাচ্ছে।আগামীতে এই সংখ্যা আরও বাড়বে বলে আমি মনে করি।
ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদেও মধ্যে রয়েছে অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগের সানজিদা আক্তার, সুমাইয়া খাতুন, মো. সজীব হোসেন শুভ, সাইফুল ইসলাম, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের মোছা. জান্নাতুল ফেরদৌস, বিপুল কুমার সেন, ফারহানা আফরিন নেহা, রহিমা আফরোজ রুম্পা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের মুন্নি আক্তার, পল্লব সিংহ, ফার্মেসি বিভাগের সাদমান হোসাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যবিপ্রবির ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, এমবি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এম. স্বরাজ, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এফ এম শহিদ উদ দৌলাসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এমবি বিভাগের প্রভাষক হাসনাইন আনজুম।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!