AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড় ভাবীর মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে দেবরের মৃত্যু


Ekushey Sangbad
ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৪:৩৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বড় ভাবীর মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে দেবরের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাবী জেবুন্নেসা রত্মার (৪৫) মৃত্যুর খবর শুনে দেবর মেহেদী হাসান সবুজ (৩০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাড়ীর লোকজন ও এলাকাবাসী জানান, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহাবুবুর রহমান বাহার (৫৮) গত মাসের ১৬ তারিখে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুর ৪০ দিন পর গতকাল বুধবার দিবাগত রাত ২টায় রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের বাহার ভিপির নিজ বাড়ীতে মাহাবুবুর রহমান বাহারের স্ত্রী জেবুন্নেসা রত্মা (৪৫) অসুস্থ অবস্থায় মারা যান। তিনি মোঃ আবদুল্লাহ (১০) নামের এক সন্তানের জননী।

ঢাকায় অবস্থানরত বাহার ভিপির ছোট ভাই মেহেদী হাসান সবুজ ভাবীর মৃত্যুর সংবাদ জানতে পেরে রাতেই ঢাকা থেকে বাড়ীতে আসার প্রস্তুতি নেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন। ছোট ভাই মানিক হোসেন তাকে দ্রুত ঢাকার এভারকেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মেহেদী হাসান সবুজকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ উপজেলা বিএনপি‍‍`র সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!