২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত প্রতিপাদ্য—“ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি”—কে সামনে রেখে অষ্টগ্রাম উপজেলা সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা সিলভিয়া সিগ্ধা। সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সোহাগ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, অষ্টগ্রাম থানা-র অফিসার ইনচার্জ মোঃ শোয়েব খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কমান্ডার মোহাম্মদ গিয়াস উদ্দিন (মুক্তিযোদ্ধা সংসদ, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ)। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রমুখ।
আলোচনা সভায় নির্বাচন কর্মকর্তা মোঃ সোহাগ মিয়া বলেন, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ইচ্ছা করলে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবে; তবে ১৮ বছরের কম বয়সে ভোটার হওয়া যাবে না।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি যেন দুইবার জন্মনিবন্ধন না করেন। অনেক সময় বিদেশ যাওয়ার ক্ষেত্রে বয়স বাড়িয়ে ভোটার নিবন্ধন করা হয়। আবার শিক্ষাগত যোগ্যতা বেশি থাকলেও কম যোগ্যতা দেখিয়ে জাতীয় পরিচয়পত্র করা হয়। পরে বিদেশ থেকে দেশে ফিরে সঠিক শিক্ষাগত যোগ্যতা দিয়ে পুনরায় পরিচয়পত্র সংশোধনের আবেদন করলে নির্বাচন অফিস জটিলতায় পড়ে।
নির্বাচন কর্মকর্তা বলেন, সঠিক তথ্য প্রদান করলে নির্বাচন অফিস সুন্দর ও নির্ভুলভাবে কাজ করতে সক্ষম হয়।
সভায় ভোটার হওয়ার প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া সিগ্ধা বলেন, জাতীয় পরিচয়পত্র জনগণের অধিকার এবং জনগণই রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। জনসেবায় প্রশাসন সব সময় উন্মুক্ত।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

