AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদক মামলায় যাবজ্জীবন ২


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৯:৩১ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

মাদক মামলায় যাবজ্জীবন ২

মাদক মামলায় শার্শার দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শার্শার ঘিবা গ্রামের শুকুর আলী ও জামাল বিশ্বাস।

আজ বুধবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত দুজনই কারাগারে আটক আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান পলাশ।

মামলার অভিযোগে জানা যায়, ২০১৭ সালের ১৩ মে পুলিশ শার্শা বাজারস্থ যাত্রীছাউনির সামনে দুই মাদক কারবারি অবস্থান করছে এমন সংবাদের ভিত্ততে এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যাগ ফেলে পালিয়ে যায় এবং অপরজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটক শুকুর আলীর ব্যাগ তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন এবং পালিয়ে যাওয়া জামাল বিশ্বাসের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে শুকুর আলীকে শার্শা থানায় সোপর্দ করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় এজাহারনামীয় দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাত আলী।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি শুকুর আলী ও জামাল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!