AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৫:৪৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে পটুয়াখালীর বাউফলে কৃষকদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল সদর ইউনিয়নের ভুবনসাহার কাচারি এলাকায় এ পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন।

তিনি বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দিতে পার্টনার ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান এবং নতুন জাত ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও খরচ কমানো সম্ভব।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করতে হবে। কৃষকদের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা রেদোয়ান উদ্দিন তালুকদার। তিনি বলেন, মাঠভিত্তিক শিক্ষার মাধ্যমে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন, যা কৃষি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

পরে পার্টনার ফিল্ড স্কুলে বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই ব্যবস্থাপনা এবং সুষম সার ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!