AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মোবাইল কোর্ট পরিচালনা

লামার ৬ মামলায় অর্থদণ্ড ৫, কারাদণ্ড ১


Ekushey Sangbad
আলীকদম উপজেলা প্রতিনিধি, বান্দরবান
০৫:৩৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

লামার ৬ মামলায় অর্থদণ্ড ৫, কারাদণ্ড ১

বান্দরবানের লামা উপজেলার কেয়াজুপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি মামলা দায়ের ও দণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) কেয়াজুপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ঙ) ও ১৯(ছ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪২ ও ৫১ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়, খাদ্যপণ্যে ক্ষতিকর রং মিশ্রণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করা হয়। এতে ৬ জন আসামির মধ্যে ৫ জনকে সর্বমোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে এক আসামিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত), স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক। এ সময় বাংলাদেশ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!