AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৪:৩৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক

মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি জেলা কারাগার পরিদর্শনকালে কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের ওয়ার্ড, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র ও প্রশাসনিক কার্যালয় ঘুরে দেখেন।

এসময় বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, পানীয়জল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সামগ্রিক পরিবেশ পরিদর্শন করেন।

এছাড়াও  জেলা প্রশাসক বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রম, দর্জি, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনকালে কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার, রান্নাঘরের পরিচ্ছন্নতা ও দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠুতা যাচাই করেন।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল কারাগারের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সন্তোষজনক বলে মত প্রকাশ করেন এবং কারা কর্তৃপক্ষকে দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের জন্য উৎসাহ প্রদান করেন।

পরিদর্শনের সময় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!