AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে জামায়াতের মহিলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৭:২৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

বাউফলে জামায়াতের মহিলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাউফল উপজেলার পাবলিক মাঠে জামায়াতে ইসলামীর মহিলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, “আমরা ভোটে জেতার জন্য নির্বাচন করিনি; নির্বাচন করেছি মানুষের আমানতদারিতা রক্ষা ও ইজ্জত-সম্মান সমুন্নত রাখার জন্য। জীবন বাজি রেখেই এ দায়িত্ব পালন করব।”

উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালক আতিকুল রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, পটুয়াখালী জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা জাহান মনি, জেলা কর্মপরিষদ সদস্য নাজমুন্নাহার, বাউফল উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি হেনারা বেগম এবং সহকারী সেক্রেটারি ফেরদৌসী বেগম।

ড. মাসুদ বলেন, তাঁদের শক্তি ছিল মানুষের দোয়া ও আল্লাহর দয়া। মা-বোনেরা দোয়া করেছেন, রোজা রেখেছেন। অনেকে নির্বাচনী কাজে সহায়তার জন্য নিজের শেষ সম্বল পর্যন্ত দিয়েছেন এবং নির্যাতন সহ্য করেছেন। তিনি এ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীর বাড়ির দরজাকেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে। অথচ তাঁদের কেন্দ্রগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পিনপতন নীরবতা ছিল।

তিনি আরও বলেন, “আমরা নিতে নয়, দিতে এসেছি। সরকারি প্লট নেব না, ট্যাক্সবিহীন গাড়িও নেব না। সেবক হিসেবে যে সম্মাননা পাব, তা মা-বোনদের মাঝে বিতরণ করতে চাই।”

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন—ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা, দোয়া করা এবং প্রয়োজনে সংশোধনের পরামর্শ দেওয়া।

সমাবেশের শেষাংশে মহিলা বিভাগের ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম আরও সক্রিয় করার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কারও ঢাল হিসেবে ব্যবহার হবেন না। প্রকৃত সত্য তুলে ধরবেন—তা যদি আমার বিপক্ষেও যায় এবং আমার সংশোধনের কারণ হয়, তবুও।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!