AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রমজানেও তীব্র যানজট উখিয়া-টেকনাফ মহাসড়কে


Ekushey Sangbad
উখিয়া উপজেলা প্রতিনিধি,কক্সবাজার
০৭:১২ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

রমজানেও তীব্র যানজট উখিয়া-টেকনাফ মহাসড়কে

কক্সবাজার জেলার অন্যতম সড়ক উখিয়া-টেকনাফ মহাসড়কে নিত্যনৈমিত্তিক দৃশ্য এখন যানজট। বছর শুরুতেই যেমন যানজট দেখা যায়, বছর শেষে তেমনই পরিস্থিতি বিরাজ করছে এই উপজেলায়। প্রশাসনের পক্ষ থেকে এই মহাসড়কে যানজট প্রতিরোধে কোনো ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়নি।

স্থানীয় প্রশাসনের উদ্যোগ ও উদ্যমও নেই বললেই চলে। প্রশাসন নাকের ডগায় তৈল লাগিয়ে নীরব থাকায় দীর্ঘসময় ধরে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। স্কুল ও কলেজ বন্ধ থাকলেও স্থানীয় মানুষের ভোগান্তির শেষ নেই।

প্রশাসনের সুদৃষ্টি না হলে এই যানজট কখনোই নির্মূল হবে না। কক্সবাজার জেলার শহরের পর উখিয়া উপজেলা হলো সবচেয়ে আলোচিত এলাকা। এখানে বছরের পর বছর “রোহিঙ্গা ক্যাম্পে” বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নামি-দামী মানুষের আগমন ঘটে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে চাকরির সুবাদে এই অঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এছাড়া এনজিও সংস্থাগুলোও এখান থেকে সার্ভিস প্রদান করে থাকে।

এনজিও কর্মী রাফসান জানান, সকালে অফিস যাত্রা এবং বিকেলে বাসায় ফেরার সময়ও একই দৃশ্য; দীর্ঘ যানজটের মধ্যে বসে থাকতে হয়। তিনি বলেন, এই পরিস্থিতি কেবল প্রশাসনের সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে সমাধান করা সম্ভব।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!