AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্দরে বিকাশকর্মীকে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই


Ekushey Sangbad
খন্দকার সোহাগ, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
০৭:০০ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

বন্দরে বিকাশকর্মীকে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

নারায়ণগঞ্জের বন্দরে বিকাশের এক কর্মীকে পিস্তল ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার মদনপুর–মদনগঞ্জ মহাসড়কের লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্টকর্মী জানান, চলার পথে দুই ব্যক্তি হঠাৎ এসে তাকে আটকায়। একজন সামনে থেকে গলা চেপে ধরে এবং অপরজন পেছন থেকে জাপটে ধরে। এ সময় সামনের ব্যক্তি পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা সবকিছু দিতে বলে। পরে তার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আরেকজন এসে দাঁড়ায়। দুজনই মোটরসাইকেলে উঠে পালানোর চেষ্টা করে। ভুক্তভোগী চিৎকার করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকেই তার দিকে ফাঁকা গুলি ছোড়ে। এরপর তার কাছে থাকা নগদ ২ লাখ ৯৯ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশি টহল জোরদার করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!