AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


Ekushey Sangbad
মাহবুবুজ্জামান সেতু, মান্দা উপজেলা, নওগাঁ
০৪:০১ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মান্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নওগাঁর মান্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হক এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, “মহান ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় জীবনের প্রেরণা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি এবং উপজেলা কৃষি কর্মকর্তা সায়েলা শারমিন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মান্দা সদর সভাপতি এমদাদুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

আলোচনা সভা শেষে ভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!