কুমিল্লার তিতাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে একই ইউনিয়নের তিন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওসমান গনি ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া যৌথ স্বাক্ষরিত তিনটি দলীয় পত্রে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাঈনুদ্দিন সরকার খুশু, মোঃ নুরুদ্দিন সরকার এবং শাহ নুর আলমকে বহিষ্কার করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগের ভিত্তিতে আজীবনের জন্য এই তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যারা তারেক রহমানের নির্দেশনা অমান্য করে দলীয় পদে থেকে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে তিতাস উপজেলা বিএনপি কঠোর অবস্থানে থাকবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

