AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিরপুর উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০১:৪৪ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিরপুর উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে উপজেলা স্মৃতি স্তূপে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। এছাড়া মিরপুর থানার পক্ষে অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এবং কুষ্টিয়া মিরপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পক্ষে আরিফুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সকালেই মিরপুর উপজেলা বিএনপির পক্ষে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, মিরপুর প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং স্কুল-কলেজের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরবর্তীতে সকাল ১০টায় শহীদ স্মৃতি স্তূপ থেকে একটি প্রভাতফেরি র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!