AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরিরামপুরে সাধারণ মানুষের সঙ্গে এমপি শান্ত


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
১০:৩৪ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

হরিরামপুরে সাধারণ মানুষের সঙ্গে এমপি শান্ত

মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত শপথ গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকা পদ্মা অধ্যুষিত হরিরামপুরে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বিভিন্ন মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

কৃষক-শ্রমিকসহ নানা পেশার মানুষ তার সঙ্গে কোলাকুলি করেন। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। ঝিটকা, বাসুদেবপুর ও ভুইয়াবাড়ি এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেখানে নারী-পুরুষ মিলিতভাবে তাকে ফুলেল সংবর্ধনা জানান।

এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, আমি আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিপুল ভোটে বিজয়ী করে আপনারা সংসদে পাঠিয়েছেন। আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি-সেজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, আপনাদের যেকোনো সমস্যায় আমাকে পাশে পাবেন। সরাসরি যোগাযোগ করতে চাইলে একটি ফোন দিয়ে আমার চারিগ্রামের বাড়িতে চলে আসবেন। আমি আপনাদের কথা শুনবো এবং সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, সহসভাপতি ও গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক সাইমুন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুসাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!