AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল গার্মেন্টস ব্যবসায়ীর, সন্তান গুরুতর


Ekushey Sangbad
মো. জাকির হোসেন, কেশবপুর, যশোর
০৯:৪৬ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল  গার্মেন্টস ব্যবসায়ীর, সন্তান গুরুতর

কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের সামসুর রহমানের ছেলে কেশবপুর শহরের মধু সড়কের গার্মেন্টস ব্যবসায়ী  আব্দুস সালাম (৪০) নামে এক যুবকের সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল। তার সাথে থাকা দুটি মেয়ে মাওয়া (১২) ও মহুয়া (৭) গুরুতর আহত হয়েছে।

এলাকাবাসী ও থানা সূত্র জানায় বাড়ি থেকে নিজের মটর সাইকেল যোগে তার দুটি মেয়ে জান্নাতুল মাওয়া (১২) ও মহুয়া (৭) নিয়ে  কেশবপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-সাতক্ষীরা সড়কের গোলাঘাটা নামক স্থানে  ইটভাটায় মাটি বহনের কাজে নিয়োজিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে সন্তান দুটির সামনেই তার পিতার মৃত্যু হয়।

আহত অবস্থায় মেয়ে দুটি হাসপাতালে নেয়া হলে বড় মেয়ে মাওয়ার অবস্থা মারাত্মক হওযায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ছোট মেয়েটিকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়।
 

এঘটনায় থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় জানান সড়ক দূর্ঘটনায় মৃত্যুর ব্যাপারে কেশবপুর থানায় একটি জিডি করা হয়েছে। ঘাতক ট্রলি জব্দ করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!