AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে প্রথম রমজানে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, যশোর
০৯:২১ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

যশোরে প্রথম রমজানে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

পবিত্র রমজান মাসে শহরকে যানজটমুক্ত রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যশোর পৌরসভা ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেছে।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড় থেকে অভিযান শুরু হয়ে এমকে রোড হয়ে দড়াটানা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও সাইনবোর্ড অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানের প্রথম দফায় ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী আগেই তাদের দোকান সরিয়ে নেন।

দুপুর দুইটা পর্যন্ত প্রথম দফার অভিযান শেষে দ্বিতীয় দফায় দড়াটানা হয়ে মুজিবসড়ক ও প্যারিস রোড এলাকায় অভিযান পরিচালনা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন বলেন, শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক চলাচলের পথ সুগম করাই এই অভিযানের মূল লক্ষ্য। বিশেষ করে রমজান মাসে শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই বরদাশত করা হবে না।

এ অভিযান অব্যাহত থাকবে।” অভিযানে আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও মেহেদী হাসান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!