পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া পৌর বাজারে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারের বিভিন্ন নিত্যপণ্যের মূল্য তালিকা, মজুদ পরিস্থিতি ও বিক্রয় কার্যক্রম পর্যালোচনা করা হয়।
অভিযানকালে অনিয়মের দায়ে একটি ফলের দোকানকে ২ হাজার টাকা এবং একটি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট চারটি দোকানে তদারকি চালানো হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, রমজানকে কেন্দ্র করে কেউ যেন অতিমুনাফা বা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

