AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগুনে পুড়ল ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা


Ekushey Sangbad
মাহবুবুজ্জামান সেতু, মান্দা উপজেলা, নওগাঁ
১২:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

আগুনে পুড়ল ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

নওগাঁ জেলার মান্দা উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় একটি ফার্নিচারের দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন লাখাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক সাইদুর রহমান প্রামানিক, তিনি মৃত কলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নির্বাচন-পরবর্তী সময় ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া নিয়ে কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গভীর রাতে দুর্বৃত্তরা সাইদুর রহমানের ফার্নিচারের দোকানে আগুন ধরিয়ে দেয়।

আগুনে দোকানে থাকা প্রায় দুই লাখ টাকার কাঠ, তিনটি বক্স খাটের ফ্রেম এবং দোকানঘর পুড়ে যায়। এতে মোট প্রায় তিন লাখাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মান্দা থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!