নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরমেশ্বরদী এলাকায় দুর্বৃত্তের হামলায় আবু নাঈম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আবু নাঈম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছোট ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পরমেশ্বরদী এলাকায় সরিষা ক্ষেতের মাঝে নাঈমকে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

