AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনাপোল ট্রাজেডির ১২ বছর পূর্ণ আজ


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৮:৪৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বেনাপোল ট্রাজেডির ১২ বছর পূর্ণ  আজ

আজ ১৫ ফেব্রুয়ারি—বেনাপোল ট্রাজেডির ১২ বছর পূর্ণ হলো। ২০১৪ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন কোমলমতি শিক্ষার্থী প্রাণ হারায়। এক যুগ পেরিয়ে গেলেও যশোরের বেনাপোলে সেই শোক আজও অম্লান।

২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফর শেষে মেহেরপুরের মুজিবনগর থেকে বাসে করে ফিরছিল। রাত আনুমানিক ৮টার দিকে চৌগাছা–মহেশপুর সড়কের ঝাউতলা কাঁদবিলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে ৯ শিক্ষার্থী প্রাণ হারায়।

এ দুর্ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। নিহত শিক্ষার্থীরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের মর্মান্তিক মৃত্যুতে বেনাপোলসহ সারাদেশ শোকে স্তব্ধ হয়ে পড়ে।

প্রতি বছর বিদ্যালয়ে শোকসভা, মিলাদ মাহফিল এবং স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হলেও এ বছর তেমন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি চোখে পড়েনি।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী ব্যস্ততার কারণে আয়োজন সীমিত ছিল। এদিকে বেনাপোল পৌরসভার নির্মিত স্মৃতিস্তম্ভটি বর্তমানে অযত্ন ও অবহেলায় পড়ে আছে বলে স্থানীয়দের অভিযোগ।

১৫ ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়—এটি বেনাপোলবাসীর হৃদয়ে চিরস্থায়ী এক শোক ও বেদনার দিন। দিনটি এলেই বেনাপোলবাসীর হৃদয়ে নতুন করে রক্তক্ষরণ হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!