AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে সাব রেজিস্ট্রার অফিসের নৈশপ্রহরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি, নওগাঁ
০৫:৫০ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

নিয়ামতপুরে সাব রেজিস্ট্রার অফিসের নৈশপ্রহরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নওগাঁর নিয়ামতপুরে সাব রেজিস্ট্রার অফিসের নৈশপ্রহরী শাহ জামাল বুধুর বিরুদ্ধে জুবায়ের আলম নামে এক সেবাগ্রহীতাকে মারধর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।বরিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নিয়ামতপুর থানা গেট সংলগ্ন এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জুবায়ের আলম ও তার স্ত্রী মেঘলা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন। জুবায়ের আলম বলেন, ১৯৮৩ সালের একটি দলিলের নকল তোলার জন্য তিন মাস আগে সাব রেজিস্ট্রার অফিসের কপিষ্টার নয়নকে দায়িত্ব দেওয়া হয়৷

এরপর নয়নের সাথে যোগাযোগ করা হলে নয়ন বলেন আপনি সাব রেজিস্ট্রার অফিসারের সাথে যোগাযোগ করুন। নয়নের কথা মতো আমি সাব রেজিস্ট্রার অফিসারের সাথে দেখা করতে গেলে শাহ জামাল বুধু আমার পথরোধ করে বলে দলিলের নকল তুলতে ১ লক্ষ টাকা লাগবে অন্যথায় দলিল পাওয়া যাবে না।

আমি বুধুর কথা না মেনে সাব রেজিস্ট্রার অফিসারের সাথে যোগাযোগ করে বাহিরে বের হওয়া মাত্রই বুধু ও তার সন্ত্রাসী বাহিনীরা আমার উপর অর্তকিত হামলা চালায়। অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিপক্ষরা অন্যভাবে জনসম্মুখে আমাকে মারধর করে শ্লীলতাহানি করেছে।

আমি সেখান থেকে বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি।  গত ১৭ জানুয়ারি নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তবুও এ বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেন নি।

উল্টো প্রতিপক্ষরা বিভিন্ন মুঠোফোন থেকে আমাকে বিষয়টি সমাধানের জন্য জানাচ্ছে। আমি তাদের কথায় রাজি না হওয়ায় তারা প্রতিনিয়ত আমাকে হুমকি প্রদান করছে। পরিবার নিয়ে আমি এখন আতঙ্কের মধ্যে রয়েছি। এ ঘটনায় প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী জুবায়ের আলমের স্ত্রী মেঘলা বেগম বলেন, আমাদের কাছ থেকে তারা নগদ ১ লাখ টাকা দাবি করছে। বিভিন্ন সময় মুঠোফোনে ফোন দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। থানায় অভিযোগ দিয়েছি তবুও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেন নি। আমি প্রশাসনের নিকট সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি শফিকুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!