নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাহমুদ ইউনিয়ন যোগারদিয়া থেকে পুলিশের অভিযানে ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
শুক্রবার (১৩ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মাহমুদপুর ইউনিয়নের যোগারদিয়া এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান ,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন যে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের যোগারদিয়া এলাকার মোঃ আঃ বাতেন এর ছেলে মোঃ শফিকুল ওরফে শপ্ফা (৪০) এর কাছে একটি আগ্নেয়াস্ত্র রক্ষিত আছে।
সেই সংবাদের ভিত্তিতে থানার ওসির নেতৃত্বে ডিউটি পার্টি এস আই (নি:) আনোয়ার পারভেজ ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি শপ্ফার বাড়িতে অভিযান চালায়। আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে আসামির বাড়ি তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সার্কেল এএসপি (গ) মেহেদী ইসলাম জানান যে, পলাতক আসামি শফিকুল ওরফে শপ্ফা শীর্ষ ডাকাত দলীয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

