AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ভালুকায় আচরণবিধি লঙ্ঘন:

পান–সুপারি বিতরণকালে স্বতন্ত্র প্রার্থীর কর্মী আটক, ৫ দিনের কারাদণ্ড


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
১০:৩৯ এএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

পান–সুপারি বিতরণকালে স্বতন্ত্র প্রার্থীর কর্মী আটক, ৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোটারদের প্রভাবিত করতে পান–সুপারি বিতরণকালে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযান ও দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. বাবুল মিয়া (২৮)। তিনি পাড়াগাঁও বড়চালা গ্রামের বাসিন্দা এবং স্বতন্ত্র প্রার্থীর ‘হরিণ’ প্রতীকের কর্মী বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সন্ধ্যার পর থেকে ওই এলাকায় ‘হরিণ’ প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে পান-সুপারি প্যাকেট করে বিতরণ করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে স্থানীয় একটি বাড়ির সামনে থেকে বাবুল মিয়াকে আটক করা হয়। এ সময় ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রস্তুত করা ৫৮টি পান-সুপারির প্যাকেট উদ্ধার করা হয়। স্থানীয় ধানের শীষের কর্মীদের সহযোগিতায় তাঁকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ২৭(ক) ধারায় তাঁকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন বলেন, "আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের মধ্যে পান-সুপারি বিতরণের সময় ৫৮টি প্যাকেটসহ বাবুল নামের একজনকে আটক করা হয়। পরে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তাঁকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।"

উপজেলা প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!