AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মাদারীপুর-২

ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাদারীপুর
১০:০৮ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের বিএনপির প্রার্থী জাহান্দার আলী জাহানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম।

সোমবার বিকেলে শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে ধানের শীষ প্রতীকের মিছিল শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার শহিদুল ইসলাম বলেন, বৃহত্তর স্বার্থে তিনি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসে ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী জাহানের পক্ষে মাঠে কাজ করবেন।

তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু ব্যক্তি বা দলের নয়, বরং গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। তাই সবাইকে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী জাহাঙ্গার আলী জাহান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু ও মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী।

আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!