AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন: বিএনপি প্রার্থীর স্ত্রী



উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন: বিএনপি প্রার্থীর স্ত্রী

গোপালগঞ্জ-১ আসনের মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, লেখক ও গবেষক সাবরিনা বিনতে আহমেদ।

তিনি বলেন, এই এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোটের গুরুত্ব তুলে ধরতে হবে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার লখাইরচর খেলার মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবরিনা বিনতে আহমেদ বলেন, বিএনপি সরকার গঠন করলে গ্রামের গরিব ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে "ফ্যামিলি কার্ড" প্রদান করা হবে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। এ কারণেই বিএনপি এ উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

তিনি আরও বলেন, নারীরা স্বাবলম্বী হলে পরিবার ও সমাজে স্বনির্ভরতা প্রতিষ্ঠিত হয়। আমরা চাই প্রতিটি ঘরে প্রতিটি নারীর স্বপ্ন বাস্তবায়িত হোক।

উঠান বৈঠকে লখাইরচর ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো: মিজান মাতুব্বরের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী ও সাবেক ছাত্রনেতা শাহনেওয়াজ সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি মো: মুন্নু মুন্সী, সমাজসেবী ইভা আহমেদ, হাদীউর রহমান দীপু মিয়া, আব্দুর রাজ্জাক মাতুব্বর, ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ওলিয়ার রহমান মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইনসহ আরো অনেকে।

এ সময় নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!