AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
১২:২৯ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় নিখোঁজের ৪৮ ঘণ্টা পর টয়লেট সেপটিক ট্যাংক থেকে দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই বাড়ির তোফায়েল আহাম্মদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তার (২৫)-কে আটক করেছে পুলিশ।

নিহত শিশুর নাম কানিজ ফাতেমা। সে গ্রামের কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় কানিজ ফাতেমা নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিহত শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন অভিযোগ করে বলেন, ঘটনার দিন সকালে তাঁর মেয়ে প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে তোফায়েলের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁর মেয়েকে হত্যা করে লাশ গুম করা হয়েছে বলে তিনি দাবি করেন।

রায়পুর থানার (ওসি) শাহিন মিয়া বলেন, নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শিশুটির লাশ বাথরুমের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!