AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাণ্ডারিয়ায় ধানের শীষের পক্ষে নির্বাচনের শেষ জনসভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
১১:৫৮ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ভাণ্ডারিয়ায় ধানের শীষের পক্ষে নির্বাচনের শেষ জনসভা অনুষ্ঠিত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ধানের শীষ আল্লাহর বিশেষ নিয়ামতের প্রতীক। সমগ্র পৃথিবীর মানুষ একত্র হয়েও একটি ধান তৈরি করতে পারে না, এমনকি একটি চালও ধানের মধ্যে প্রবেশ করানো সম্ভব নয়। একমাত্র আল্লাহ তায়ালাই ধান সৃষ্টি করতে পারেন। তাই ধানের শীষ আল্লাহর বিশেষ নিয়ামতের মার্কা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার জিয়া মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পিরোজপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় সভাপতিত্ব করেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও পিরোজপুর-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর ইসলাম উজ্জ্বল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল, ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা।

জনসভা পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!